আমরা দুঃখিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী বছরে আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের মধ্যে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন এবিএম মূসা। অকুতোভয় কলমযোদ্ধা। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি প্রথম আলোতে ‘সময়ের প্রতিবিম্ব’ নামে একটি নিয়মিত কলাম লিখতেন। মৃত্যুর পর এই কৃতবিদ্য সাংবাদিকের অবদানের কথা স্মরণ করে প্রথম আলো সম্পাদকীয় লিখেছে। সম্প্রতি তাঁর আত্মজীবনীমূলক বই বেলা যে যায় প্রকাশ করেছে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে গতকাল প্রকাশিত প্রথম আলোর ক্রোড়পত্রের ‘বিদায়ের মিছিল’ প্রতিবেদনে এবিএম মূসার নামটি ভুলবশত বাদ পড়ে যায়। গত বছরের ৯ এপ্রিল তিনি মারা যান।
এ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।— সম্পাদক