প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আমাদের দায়িত্ব হলো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। সেই পরিবেশে সব দলই নির্বাচনে অংশ নেবে, এটা আমরা আশা করি।’
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের পরিবেশ ও ক্ষেত্র তৈরি করব।’
এর আগে সিইসি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদত হোসেন চৌধুরী ও এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সহিদ উপস্থিত ছিলেন।