আমরা ন্যায়বিচার পেয়েছি: নাসির উদ্দীন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের
ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেছেন
, ‘
আলবদর বাহিনীর প্রধান
,
বুদ্ধিজীবী হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় আমি সন্তোষ প্রকাশ করছি
।
আমি মনে করি
,
আমরা ন্যায়বিচার পেয়েছি
।
’
আজ বুধবার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথম আলো ডটকমকে আদালত চত্বরে তিনি এসব কথা বলেন।
বুদ্ধিজীবী ও শহীদ পরিবারের উদ্দেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘তোমাদের পিতা-মাতা, ভাই বা সন্তানকে হত্যায় যে ব্যক্তি দায়ী, তাঁর মৃত্যুদণ্ড হয়েছে।এটা আমাদের জন্য সন্তুষ্টির।তোমাদের জন্য কিছুটা হলেও ক্ষোভ ও বেদনা প্রশমিত হবে বলে আশা করি।’