আমরা পথ চেয়েছি সরকার পথ রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া যায় না। তিনি বলেন, অনেক হয়েছে। অনেক দেখেছি। অনেক সহ্য করেছি। আমাদের সহনশীলতাকে তারা দুর্বলতা মনে করেছে। আমরা পথ চেয়েছি, সরকার পথ রাখেনি। সংলাপ চেয়েছি কিন্তু তারা তা করেনি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মাঠে-ঘাটে বসে স্লোগান দিলে হবে না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সক্রিয় হতে হবে। সরকারের বিরুদ্ধে হাত খুলতে হবে, হাত তুলতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও বরকত উল্লা, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।