আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা হত্যা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজ উদ্দিনের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে এ সঞ্চরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাতীয় সংসদের হুইপ নূর-ই আলম চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আকতারুজ্জামান, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, গাজীপুর-৫ আসনের সাংসদ ও শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে মেহের আফরোজ।স্মরণসভায় সৈয়দ আশরাফ বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করতে তহবিল গঠন ও আইনজীবী নিয়োগ করে শহীদ ময়েজউদ্দিন বড় ভূমিকা রেখেছিলেন। তিনি কখনো বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেননি।