আমরা স্বচ্ছভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরোধিতা, রোডমার্চ ও আন্দোলন-সংগ্রাম কোনোভাবেই বিচার ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারবে না। আমরা স্বচ্ছভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই। অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার করব।’ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশিষ রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ এম ইদ্রিস আলী, সুকুমার রঞ্জন ঘোষ ও সানজিদা খানম, জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সরকারি কৌঁসুলি আবদুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আফসার হোসেন, প্রমুখ। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন আইন প্রতিমন্ত্রী।