আমরাও প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে ছোটাছুটি। পরিচিত-অপরিচিত সবাই বন্ধু হয়ে খেলতে শুরু করেছে। সবার পরিচয়, তাদের বাবা অথবা মা প্রথম আলোয় কাজ করেন। গতকাল সোমবার বিকেলে কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলোর কর্মীদের শিশুসন্তানদের নিয়ে ‘আমরাও প্রথম আলো’ শীর্ষক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের হাতে তুলে দেওয়া হয় রঙিন বেলুন ও বাংলাদেশের পতাকা। অনুষ্ঠান শেষে সব শিশুর জন্য ছিল পুরস্কার l ছবি: প্রথম আলো