আমলাতান্ত্রিক জটিলতায় খুঁড়িয়ে চলছে টেলিটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নেটওয়ার্ক বাড়েনি, উল্টো গ্রাহক কমেছে। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে যুর‌্যাসই কোনো বাণিজ্যিক পরিকল্পনা নেই। অথচ কর্তৃপক্ষ এখন মাথাভারী প্রশাসনকে আরও ভারী করার কাজে ব্যস্ত। এ ছাড়া অনিয়ম তো রয়েছেই।’ শতভাগ সরকারি মালিকানাধীন মুঠোফোন কোম্পানি টেলিটক সম্পর্কে এমন মন্তব্য খোদ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে ভিওআইপির অবৈধ ব্যবহার এবং নতুন নিয়োগে বেতনবৈষম্যের অভিযোগ।টেলিটকের একাধিক কর্মকর্তার মতে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বর্তমান সুবিধা ব্যবহার করে কোম্পানির গ্রাহকসেবা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, স্বজনপ্রীতি ও দুর্নীতি কোম্পানির সব সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা টেলিটকের পক্ষে বাজারে বিদ্যমান অন্যান্য মুঠোফোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব নয়।অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: ২০০৫ সালে কোম্পানি শুরুর পর থেকেই বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে টেলিটকের বিরুদ্ধে। বিশেষ করে সিম বিক্রি ও ডিলার নিয়োগ নিয়ে প্রতিষ্ঠানটির প্রথম সারির কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনুসন্ধান চালাচ্ছে খোদ মন্ত্রণালয়।২০০৫-০৬ অর্থবছরে টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল্লাহ এবং বিপণন ও প্রকৌশল শাখার কর্মকর্তারা বিভিন্ন খাতের ১১০ কোটি ৮৮ লাখ টাকা আত্মসার‌্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। নিয়ম ভেঙে বিদ্যমান ডিলারদের এলাকা কর্তন ও পরিবর্তন এবং অনেক প্রতিষ্ঠিত ডিলারকে বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ দিয়েছেন তাঁরা। এ ছাড়া তাঁরা নতুন ডিলারদের কাছ থেকে প্রচুর অর্থ ঘুষ হিসেবে নিয়েছেন বলে অভিযোগ আছে। তদন্ত প্রতিবেদনে আরও অভিযোগ রয়েছে, টেলিটকের বিপণন বিভাগের কর্মকর্তারা পরিবেশক ‘ওপেক্স লিমিটেডের’ ছয় কোটি টাকা আত্মসার‌্যা করেছেন। কোনো স্থান নির্ধারণ না করেই যত্রতত্র নির্বিচারে সাইনবোর্ড দিয়ে বিপণন বিভাগের কর্মকর্তারা ১০ কোটি টাকা এবং বিজ্ঞাপন প্রচার খাতের প্রায় ৫০ কোটি টাকা আত্মসার‌্যা করেছেন।তদন্তে জানানো হয়, টেলিটক কর্তৃপক্ষ এডকম নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন প্রচারের দায়িত্ব দিয়েছিল। কিন্তু এই খাতে মাত্র পাঁচ কোটি টাকার বিজ্ঞাপন প্রচার করে বাকি টাকা টেলিটকের বিপণন কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাগাভাগি করে আত্মসার‌্যা করেছেন। এ ছাড়া যেসব এজেন্ট ও পরিবেশককে বাদ দেওয়া হয়েছে, তাঁদের বিপুল পরিমাণ কমিশনও আত্মসার‌্যা করেছেন ওই সব কর্মকর্তা। এই অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড, সরকারের দুর্নীতিবিরোধী টাস্কফোর্সসহ বিভিন্ন দপ্তরে রয়েছে। এসব অনিয়ম সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও টেলিটকের চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, বিষয়গুলো এখনো তদন্তাধীন।সম্প্রতি টেলিটকে নিয়োগে স্বজনপ্রীতি ও সিম কার্ড ক্রয়ে দুর্নীতি নিয়ে অনুসন্ধান করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, শুল্ক নীতিমালার পাশ কাটিয়ে মুঠোফোনের ‘সিম কার্ড’ আমদানি করে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য টেলিটকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, টেলিটক সরকার-নির্ধারিত ট্যারিফ ভ্যালুর (অবশ্যই আমদানিকারকের ঘোষিত মূল্যের চেয়ে বেশি হবে) পরিবর্তে নিজেদের তথা সরবরাহকারী প্রতিষ্ঠানের ঘোষিত ইনভয়েস (ট্যারিফ ভ্যালু থেকে কম) অনুযায়ী শুল্ক দেওয়ার কৌশল নেওয়ায় এই শুল্ক ফাঁকির সুযোগ তৈরি হয়েছে। এতে গত দুই বছরে সরকারের প্রায় ২০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ক্ষতির এই অঙ্ককে মিথ্যা বলে দাবি করেছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান। একইভাবে টেলিটকের নিজস্ব অডিট ফার্ম হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোং ২০০৭-০৮ অর্থবছরের নিরীক্ষায় বলা হয়েছে, ‘বিদেশি কোম্পানির সরবরাহকৃত সিম কার্ড ৭৩ টাকা তিন পয়সা করে পাঁচ লাখ সিম কার্ড কিনেছে টেলিটক। যেখানে দেশীয় প্রতিষ্ঠান একই মানের সিম কার্ড বিক্রি করে ৫৫ টাকা করে।’ টেলিটকের আর্থিক হিসাব নিরীক্ষা করে হুদাভাসি বলেছে, ‘একই মানের পাঁচ লাখ দেশীয় সিম কার্ডের পাশাপাশি পাঁচ লাখ বিদেশি সিম কার্ড বেশি দামে কিনে টেলিটক ৯০ লাখ ১৩ হাজার ৫২ টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’টেলিটকের চেয়ারম্যান বলেন, এটি সরকারি কোম্পানি হলেও সরকারি অর্থে পরিচালিত হয় না। তাই সরকারি ক্রয়নীতি অনুসরণ করার কোনো বাধ্যবাধকতাও নেই। তিনি জানান, ২০০৭ সাল থেকে টেলিটকের সিম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু কেনার ক্ষেত্রে টেলিটকের নিজস্ব ক্রয়নীতি পিপিটি (প্রকিউরমেন্ট পলিসি ফর টেলিটক) মেনে চলা হয়। অবশ্য টেলিটকের এই ক্রয়নীতি সরকারি পিপিআরের আলোকে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন মুজিবর রহমান।নামমাত্র বিপণন: অনুসন্ধানে জানা গেছে, টেলিটকে কোনো কার্যকর বিপণন বিভাগ নেই। নামকাওয়াস্তে ‘এক্সটার্নাল কো অর্ডিনেটর’ ও ‘মার্কেট ডেভেলপমেন্ট’ বিভাগ থাকলেও গ্রাহকদের কোথায় কী ধরনের চাহিদা রয়েছে, কী ধরনের সেবা পেতে পছন্দ করছে বা কোথায় সেবা বাড়াতে হবে—এসব বিষয়ে কোনো গবেষণা বা কোনো কাজ হয় না। এ বিষয়ে বিভাগীয় প্রধান মো. হাবিবুর রহমান কোনো কথা বলতে রাজি হননি। এ কারণে দিন দিন টেলিটক ব্যবহারকারীর সংখ্যা কমছে। গত বছরের অক্টোবরে ১২ লাখ ২৪ হাজার গ্রাহকে পৌঁছে যাওয়া টেলিটকের গ্রাহক নভেম্বরে ১২ লাখ চার হাজারে নেমেছে।বিপর্যস্ত নেটওয়ার্ক: ২০০৭ সালের জুন থেকেই টেলিটকের নেটওয়ার্ক যাচ্ছেতাই। বিভিন্ন সময়ে নেটওয়ার্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা ভেস্তে গেছে। ২০০৮ সালের জুলাইয়ে পরিচালনা পর্ষদের সভায় নেটওয়ার্ক উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হলেও দরপত্রের জটিলতা শুরু হয়। পাশাপাশি বিদ্যমান নেটওয়ার্কের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় ওই বছর থেকে নতুন টেলিটক সংযোগ বিক্রি প্রায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২০১০ সালের জুনে বেইজ ট্রান্সমিশন বা রিসিভার স্টেশন (বিটিএস) স্থাপনে আমদানি করা হয় প্রচুর যন্ত্রপাতি। কিন্তু বিদ্যুর‌্যা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ ‘নতুন সংযোগ না দেওয়া’য় গুদামেই পড়ে রয়েছে সেগুলো।বেতনবৈষম্যে ক্ষুব্ধ কর্মীরা: সরকারি সুযোগ-সুবিধার আওতায় বেতন-ভাতার দাবিতে ২০০৯ সালের এপ্রিল থেকেই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। টেলিটকের সহকারী ব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং) আবু রায়হান কাওসার প্রথম আলোকে বলেন, কোম্পানি শুরুর পাঁচ বছর পার হলেও এখনো ‘সার্ভিস রুল’ হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপও নেই। সে সময় পাস হওয়া সাময়িক বেতনকাঠামো অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। কিন্তু বর্তমানে বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে সেই কাঠামোও মানা হচ্ছে না। ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকার ও কর্তৃপক্ষ উভয়েই বেতনকাঠামোর পরিবর্তন নিয়ে ভাবছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে ইতিমধ্যে কমিটি করা হয়েছে। ভিওআইপির অভিযোগ: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে টেলিটক সংযোগ—৭১ শতাংশ। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। তারাই দেখবে।’সরকারি উদ্যোগ: টেলিটককে লাভজনক করে তুলতে চীন সরকারের কাছ থেকে ২১১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিতে যাচ্ছে সরকার।