আমলাদের কারণে উন্নয়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, কিছু আমলার কারণে সরকারি উন্নয়ন কর্মসূচি ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংগঠন বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মিজানুর রহমান বলেন, জনগণ ক্ষমতার মালিক। সংবিধানে জনগণের মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই জনগণের মানবাধিকার দূরের কথা, মৌলিক অধিকারগুলো ঠিকমতো বাস্তবায়িত হয় না। এর জন্য সরকার নয়, দায়ী প্রশাসনের কতিপয় অলস ও দুর্নীতিবাজ আমলা।