আমলারা তথ্য দিতে চান না, এটিই দুর্নীতির উৎস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেছেন, দেশের শাসনব্যবস্থা কীভাবে চলছে, তা জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। অথচ সরকারি আমলারা তথ্য দিতে চান না। আর এটিই হচ্ছে দুর্নীতির উৎস।যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) ওই অনুষ্ঠানে গ্রামের কণ্ঠ-এর প্রকাশক শাহরিয়ার আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল আমিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।মোহাম্মদ জমির বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে প্রশাসনের দায়বদ্ধতা ও স্বচ্ছতা বাড়ে। এটা ছাড়া দেশ এগোতে পারে না। তথ্য প্রকাশের মাধ্যমে দায়বদ্ধতা বাড়াতে হবে।