আমার নাম মো. রবিউল হাসান। বয়স মাত্র দুই বছর চার মাস। গত বছরের সেপ্টেম্বর মাসে আমার টাইফয়েড জ্বর হয়। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা জানান, আমার বাঁ-পাশের কিডনিটি পুরো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পথে ডান পাশের কিডনিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকেরা জানিয়েছেন, আমার নষ্ট কিডনিটি ফেলে নতুন কিডনি বসাতে হবে। এ জন্য অন্তত চার লাখ টাকা দরকার।আমরা গাজীপুরের টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকি টেকে থাকি। বাবার নাম নজরুল ইসলাম। তিনি পোশাক তৈরির কারখানায় সামান্য বেতনের চাকরি করেন। তাঁর পক্ষে আমার চিকিৎসার খরচ মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এখন আমার চিকিৎসা চালাতে পারেন আপনারাই। আপনাদের সবার সহায়তায় পেতে পারি নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা—মো. নজরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪০২১০৯০০১২৬২১, প্রাইম ব্যাংক, টঙ্গী শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।