আমাদের আরও অনেক দূর যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যেদিন ভিনসন ম্যাসিফের চূড়ায় উঠি সেই দিন (৫ জানুয়ারি) দেশে ১১ বছরের একটি নারী শিশু ধর্ষিত হয়। যে দেশের একজন নারী অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পাহাড় চূড়া জয় করেছে, সেই দেশে এমন ঘটনাও ঘটে। এতে বোঝা যায়, আমাদের আরও অনেক দূর যেতে হবে।’সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার কথাটি বলেছেন অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’ জয় করে সেদিনই দেশে ফেরা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাত মহাদেশের সাত শীর্ষ পর্বত চূড়া আরোহণের পথে এটি ওয়াসফিয়ার চতুর্থ চূড়া জয়। ব্র্যাক, ব্র্যাক ব্যাংক ও বিকাশ ওয়াসফিয়ার অ্যান্টার্কটিকা অভিযানের ব্যয়ভার বহন করে। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন এ সময় বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, যা বিশ্বের কাছে এক আশ্চর্য ঘটনা। এটা সম্ভব হচ্ছে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে।