আমাদের গল্পকথার কবিদের মিলনমেলা ও বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের গল্পকথা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে কবিদের মিলনমেলা ও বর্ষবরণে ইংল্যান্ডপ্রবাসী কবি ও ঔপন্যাসিক লাভলী ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
আমাদের গল্পকথা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে কবিদের মিলনমেলা ও বর্ষবরণে ইংল্যান্ডপ্রবাসী কবি ও ঔপন্যাসিক লাভলী ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

আমাদের গল্পকথা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে হয়ে গেল ‘কবিদের মিলনমেলা ও বর্ষবরণ-২০২০’। অনুষ্ঠানে ইংল্যান্ডপ্রবাসী কবি ও ঔপন্যাসিক লাভলী ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি আমাদের গল্পকথা সংগঠনের কেন্দ্রীয় পরিচালক।

গত বুধবার (১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। আমাদের গল্পকথার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে কবিতা পাঠ, নতুন বছর নিয়ে অনুভূতি প্রকাশ ও গল্পে–আড্ডায় মেতে ওঠেন কবিরা। অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত সবার জন্য খাবার পরিবেশন করা হয় এবং গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের গল্পকথা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে হয়ে গেল কবিদের মিলনমেলা ও বর্ষবরণ। ছবি: সংগৃহীত
আমাদের গল্পকথা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে হয়ে গেল কবিদের মিলনমেলা ও বর্ষবরণ। ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি জেসমিন দিবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকার শহিদুল্লাহ ফরায়েজী। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক যায়যায়দিন সাহিত্য সম্পাদক প্রিন্স আশরাফ, বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক মানবকন্ঠের সাহিত্য সম্পাদক নাজমুল হক ইমন, আমাদের গল্পকথার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক কবি ও প্রাবন্ধিক সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি ও ঔপন্যাসিক লাভলী ইসলাম ও কেন্দ্রীয় পরিচালক কবি তারানা নাজনীন, ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি মকবুল হোসেন বকুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাক্ষিক আমাদের গল্পকথার নির্বাহী সম্পাদক কবি ও গল্পকার আবু সাহেদ সরকার, কবি নাজমা আক্তার, কবি জান্নাতুল বাকী, কবি মিলি হক, কবি সিদ্দিকুর রহমান, কবি খোরশেদ আলম বিপ্লব, কবি মানিক চৌধুরী, কবি হাসান বাউফল, কবি অন্তরা ইসলাম শেলী, কবি মানিক চৌধুরী, কবি মির্জা আনোয়ার পারভেজ, কবি ফারজানা ইয়াসমিন, কবি সেলিম খান, কবি সরদার আব্বাস উদ্দিন প্রমুখ।