আমাদের মুমূর্ষু নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নদী ও মানুষ—একে অন্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ জন্যই এই দেশ নদীমাতৃক দেশ। আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য—সবকিছুর সঙ্গে সম্পর্কযুক্ত আমাদের নদীগুলো। প্রতিবছর ১৪ মার্চ বাংলাদেশসহ বেশ কিছু দেশ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করে। কিন্তু প্রকৃত অর্থে নদীর পক্ষে তেমন পদক্ষেপ নেওয়া হয় না। নদী রক্ষায় পদক্ষেপ থাকা তো দূরের কথা বরং আমরাই মেরে ফেলছি নদীগুলোকে। দূষণ ও দখলের কারণে অস্তিত্বসংকটে পড়ছে নদীগুলো।

কল-কারখানার তরল বর্জ্য সরাসরি গিয়ে মিশছে ঢাকার বালু নদে। ডেমরা ঘাট, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান রাজা

একসময়ের প্রমত্তা করতোয়া নদীর অনেক স্থানে এখন হাঁটুপানি। নদীতে নেমে শাক ধোয়ার কাজ করছেন এক কৃষক। জয়পুরপাড়া, বগুড়া, ১৩ মার্চ। ছবি: সোয়েল রানা

ফরিদপুরের মধ্য দিয়ে বহমান পদ্মা নদী নাব্যতা হারিয়েছে। নদীর পানি কমে গিয়ে জেগেছে চর। নদী রক্ষায় খনন ও দূষণমুক্ত করার দাবি স্থানীয় লোকজনের। গোলডাঙ্গী, ফরিদপুর সদর, ১৩ মার্চ। ছবি: আলীমুজ্জামান

পাবনার ইছামতী নদীর উৎস পাবনা সদরের ভড়রা ইউনিয়নের পদ্মা। একসময় এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল পাবনার ব্যবসা-বাণিজ্য। দখল ও দূষণের কারণে নদীটি প্রায় নালায় পরিণত হয়েছে। বড় ব্রিজ এলাকা, পাবনা, ১৩ মার্চ। ছবি: হাসান মাহমুদ

সিলেট নগরের মাঝখান দিয়ে প্রবহমান সুরমা নদী। নদীতেই ফেলা হয় সব ধরনের বর্জ্য। আবর্জনা ও পলি জমে নাব্যতা হারাচ্ছে নদীর একাংশ। কাজীরবাজার এলাকা, সিলেট, ১৩ মার্চ। ছবি: আনিস মাহমুদ

রাজধানীর অন্যতম প্রধান নদীর বুকে এভাবেই ভাসে আবর্জনা। নাগরিক অসচেতনতার কারণে হুমকির মুখে বুড়িগঙ্গা। শ্যামবাজার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: আবদুস সালাম

গৃহস্থালি ও কারখানা বর্জ্য সরাসরি গিয়ে মিশছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। পতেঙ্গা এলাকার গুপ্ত খাল হয়ে দূষিত পানি মিশছে নদীতে। অন্যদিকে ড্রেজার দিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালি। পতেঙ্গা, চট্টগ্রাম, ১১ মার্চ। ছবি: সৌরভ দাশ

বিভিন্ন পোশাক কারখানার তরল বর্জ্য পড়ছে শীতলক্ষ্যায়। কাচপুর সেতু এলাকা, নারায়ণগঞ্জ, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ