আমানের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমান হত্যা বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহরের পুরাতন সাতক্ষীরার আশাশুনি সড়কে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমান হত্যা বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, জেলা জাসাসের আহ্বায়ক এখলেছার আলী, সংগ্রাম কমিটির সদস্যসচিব মো. সালাউদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি হাফিজুর রহমান মুকুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলামের নেতৃত্ব পরিকল্পিতভাবে আমানউল্লাহ আমানকে খুন করা হয়েছে। বক্তারা জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তি করারও দাবি জানান। পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আগামী ১ অক্টোবর সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল পালন করার ঘোষণা দেওয়া হয়।