আমার অবৈধ সম্পদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদিকা জান্নাত আরা হেনরী বলেন, ‘ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন পত্রপত্রিকা ও সম্প্রচারমাধ্যমের সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার করছে। আমার কোনো অবৈধ সম্পদ নেই।’সিরাজগঞ্জ শহরের নিজ বাড়িতে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জান্নাত আরা এসব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জান্নাত আরা বলেন, তাঁর কোনো অবৈধ সম্পদ নেই। তাঁর ব্যবহূত ল্যান্ডক্রুজার গাড়িটি তাঁর নিজের নয়, সেটি তাঁর স্বামীর এক আত্মীয়ের। তবে গাড়ির মালিক কে, এ ব্যাপারে জানতে চাইলে তিনি তা বলেননি। তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দায়ী। এর সঙ্গে পরিচালনা পর্ষদ কোনোভাবেই সম্পৃক্ত নয়।