আমার জানাজায় যেন বেশি লোক হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমার একটাই চাওয়া, সেটা হলো আমার জানাজায় যেন বেশি লোক হয়। এ ছাড়া আমার আর চাওয়ার কিছু নাই। এ জন্য আমাকে আরও বেশি কাজ করতে হবে, মানুষের মন জয় করতে হবে।’

আজ শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় সরকারি হেলিপোর্ট বাজার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে, তা সফল হবে না। কেননা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী তাঁর স্ত্রীর অপমৃত্যু সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর-৩ আসনের সাবেক সাংসদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার স্ত্রীর অপমৃত্যু হয়েছে। আর মামুজান (কামাল ইউসুফ) বলেছেন, আমি নাকি আমার স্ত্রীকে হত্যা করেছি। একেই বলে, যার মনে যা ফাল দিয়া ওঠে তা।’

হেলিপোর্ট বাজার কমিটির সহ-সভাপতি ইসাহাক মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, প্রবীণ আওয়ামী লীগ নেতা এস এম নুরুন্নবী প্রমুখ।