আমার ডিউটি রাস্তায় রাস্তায় থাকি, ক্ষমতার শেষ দিন পর্যন্ত থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৮ মাসে কেউ সফল হতে পারে না। আমি নিজেকেও সফল বলে মনে করি না। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করি না; অতীত থেকে শিক্ষা গ্রহণ করি। আমার শুক্র শনিবার ছুটি নেই। বিদেশ ভ্রমণ করি না। আমার ডিউটি রাস্তায়, রাস্তায় থাকি। ক্ষমতার শেষ দিন পর্যন্ত রাস্তায় আছি, থাকব।’যোগাযোগমন্ত্রী গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে পাটগাতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘এই অঞ্চলের অন্যতম সেতু পাটগাতী ব্রিজ এ সরকারের শেষ দিনে হলেও উদ্বোধন করা হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। আমি আসার আগে মাত্র ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল। আমি আসার পর ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমে যাবে।’