আমার দেশ পত্রিকার সাংবাদিকদের রিমান্ড আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ পাঁচ সাংবাদিক-কর্মচারীকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই আদেশ দেন। গত ১৪ অক্টোবর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক অপূর্ব হাসান পাঁচজনের জামিন বাতিল করে প্রত্যেককে এক দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাতে বলা হয়, আসামিরা জামিননামায় স্থায়ী ঠিকানা ব্যবহার না করে ঢাকার দৈনিক আমার দেশ অফিসের ঠিকানা ব্যবহার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পূর্ণ নাম ও স্থায়ী ঠিকানা জানতে রিমান্ডে নেওয়া প্রয়োজন। গতকাল আসামিদের উপস্থিতিতে রিমান্ডের বিষয় শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।