আমার দেশ বন্ধের প্রতিবাদে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকা চালু এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকায় মিছিল ও সমাবেশ হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি বের হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার প্রতি ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন নতুন নতুন বেকার সৃষ্টি করছে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও মানুষের বাক্স্বাধীনতার কথা বলে ক্ষমতায় এসে টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র বন্ধ করে দিচ্ছেন। এভাবে পত্রিকা বন্ধ করে জনতার কণ্ঠ রোধ করা যাবে না।