আমার দেশের ফরিদপুর প্রতিনিধির বিরুদ্ধে সাতটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি আরিফ ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। এর মধ্যে ছয়টিই মানহানির মামলা। গত রবি, সোম ও বুধবার ফরিদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে ছয়টি মামলা করা হয়। শ্রমমন্ত্রীর বাবার নামে সংবাদ প্রকাশের জের ধরে এসব মামলা করা হয়।সর্বশেষ বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁদাবাজি ও বাড়ি দখলের অভিযোগে আরেকটি মামলা করা হয়। শহরের গোয়ালচামট এলাকার হারুন-অর-রশীদ মামলাটিকরেন।