প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমার পদত্যাগ করার প্রশ্নই আসে না। আমার পদত্যাগের দাবি তিন বছর ধরে করা হচ্ছে। যখন পদত্যাগের প্রয়োজন হবে তখন করব।’গতকাল বুধবার কলকাতায় সাংবাদিকদেরা পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার প্রসঙ্গ তুলে বিরোধী দলের আনা পদত্যাগের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশের অর্থমন্ত্রী এ কথা বলেন। কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক কবিতা ‘বিদ্রোহী’ রচনার ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে তিনি কলকাতায় আছেন।মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক অর্থ না দিলেও বিকল্পভাবে অর্থ জোগাড় করে পদ্মা সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতু নির্মাণের জন্য তিন বছর আগে ২৪ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছিল। এখন এই খরচ বেড়ে ২৭-২৮ হাজার কোটি টাকা হতে পারে।