আমার লেখা রায় ও আদেশগুলো গ্রহণ করা হবে: বিচারপতি শামসুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী দাবি করেছেন, তাঁর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণ করতে সম্মত হয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। যোগাযোগ করা হলে রাত ১১টার দিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ কথা বলেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা-সাতটার দিকে বিচারপতি ওয়াহহাব মিঞা তাঁকে জানিয়েছেন, তিনি যেসব মামলার রায় ও আদেশ লেখা শেষ করেছেন সেগুলো গ্রহণ করা হবে। শিগগিরই সেগুলো তিনি হস্তান্তর করবেন।
এর আগে বিকেলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি আশা করেন যে, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মিডিয়াতে মামলার রায় ও আদেশসংক্রান্ত কোনোরূপ বক্তব্য না দিয়ে তাঁর নিকট যতগুলো অনিষ্পত্তিকৃত রায়ের মামলার ফাইল রয়েছে, তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে অতিসত্বর ফেরত প্রদান করবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।’
এরপর রাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাঁর লেখা রায় ও আদেশ গ্রহণ করা হবে বলে প্রথম আলোকে জানালেন।

আরও পড়ুন: