আমি জানি কখন মহাজোট ছাড়তে হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘অনেকে মনে করেন, আমি জেলে যাওয়ার ভয়ে মহাজোট ছেড়ে যাচ্ছি না। তাঁদের উদ্দেশে বলতে চাই, আমাকে জেলে নেওয়ার সাধ্য কারও নেই। আমি জানি কখন মহাজোট ছাড়তে হবে। বিরোধী দলে বসার জন্য আর কোথাও আমি বিচরণ করব না।’রাজধানীর গুলশানে ইমানুয়েল কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত ‘সংবিধান সংরক্ষণ দিবস’-এর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।গতকাল ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসকে জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।এরশাদ বলেন, ‘আমি আরেকবার ক্ষমতায় যেতে চাই। তবে তা ক্ষমতার মোহে নয়, দেশ উদ্ধারের জন্য।’ তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টির তিনজন প্রার্থীকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সে কারণে আমি কাউকেই মনোনয়ন দিইনি।’ এরশাদ বলেন, এখন রংপুরে যে-ই জিতে আসবে, তার প্রতি দোয়া থাকবে।জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী জাফর আহম্মদ, জিয়াউদ্দিন আহম্মদ, সালমা ইসলাম, সুনীল শুভ রায় প্রমুখ।