আমি থাকলেও সহিংসতা হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমদ
কাজী রকিব উদ্দীন আহমদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, তিনি দেশে অবস্থান করলেও উপজেলা নির্বাচনে যে সহিংসতা হয়েছে, তা হতো। তিনি বলেছেন, এই অনিয়ম ও সহিংসতা স্রেফ ‘বিচ্ছিন্ন’ ঘটনা।
আজ বুধবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ১৪টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণার সময় তাঁর ছুটিতে থাকা অবস্থায় অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ‘নির্বাচনে যে সহিংসতার ঘটনা ঘটেছে, আমি থাকলেও তা হতো।’ তিনি বলেন, ‘শেষের তিন দফা নির্বাচনে সহিংসতার দায়ভার কমিশন নেবে না।’ তিনি বলেন ‘এটা আইনি ব্যাপার। আইনগতভাবে এর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাচনে যেসব অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে তা ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ছুটিতে থাকা প্রসঙ্গে সিইসি বলেন ‘ছুটি আমার ব্যক্তিগত ব্যাপার। ছুটির সঙ্গে অফিসের কিছু কাজও ছিল। নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা আগেই নেওয়া হয়েছিল। গতানুগতিক নিয়মেই এ নির্বাচন হয়ে থাকে।’