আমি যে মন্ত্রণালয়ে আছি, সেটাকে বলা হয় ‘হট সিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, ‘আমি যে মন্ত্রণালয়ে আছি, সেটাকে বলা হয় “হট সিট”। বেশির ভাগ সরকারের আমলে এই মন্ত্রণালয়ে পুরোনো মন্ত্রী পরিবর্তন করে নতুন মন্ত্রী দিতে হয়। আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, তখন প্রথম দিকে কোনো বক্তব্য দিইনি, সবকিছু বোঝার চেষ্টা করেছি।’বাণিজ্যমন্ত্রী গতকাল রোববার সিলেটের শাহী ঈদগাহ মাঠে ১৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফারুক আহমদ মিছবাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, র‌্যাব-৯-এর অধিনায়ক সৈয়দ অনঘ, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও এফবিসিসিআইয়ের পরিচালক হাছিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি ইফতেখার আহমদ।