আমি সাদা মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সাদা মনের মানুষ। তাই সারা দিন সাদা কাপড়চোপড় পরি। মনটাও সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে আমি নেই।’হলমার্ক গ্রুপের ঋণ-কেলেঙ্কারির ঘটনায় বেকায়দায় পড়া সোনালী ব্যাংকের সাবেক পরিচালক সাইমুম সরওয়ার গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য।ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দুর্নীতির টাকায় নিজ গ্রাম রামু সদরে বিলাসবহুল বাড়ি তৈরি, জমি ক্রয়সহ বিদেশে টাকা পাচারের অভিযোগ তুলে স্থানীয় একাধিক দৈনিকে সংবাদও প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাইমুম দাবি করেন, হলমার্ক গ্রুপের ঋণ-জালিয়াতি অথবা অর্থ কেলেঙ্কারির সঙ্গে তিনি মোটেও জড়িত নন। ‘বাড়ি-গাড়ি-জমি কিনেছি, নিজের টাকায়। গত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার সময় যে পরিমাণ টাকা জমা ছিল, এখন তাও নেই। অথচ এলাকার কুচক্রী মহল হলমার্ক জালিয়াতির সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে আমাকে জড়িয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।’ তাহলে ঋণ কেলেঙ্কারির জন্য কারা দায়ী? জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাংকে দুটি অডিট ও ফাংশনাল রিপোর্টে এ ঘটনার সঙ্গে হলমার্ক গ্রুপ ও ব্যাংকের ৩২ কর্মকর্তার যোগসাজশের প্রমাণ মিলেছে।’