আমি স্কুলে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১০ সালে ভিকারুননিসা নূন স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে আমার আনন্দের দিনগুলো শুরু হয়। রোজ মার সাথে স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে হাসি-খেলা, পরিবারের সবার সাথে আনন্দ—এভাবেই আমার মজার দিনগুলো কাটছিল। কিন্তু এরই মধ্যে তিন বছর যেতে না-যেতেই আমি হঠাৎ অসুস্থ হতে থাকি। ডাক্তার আঙ্কেলের পরামর্শ মানলেও আমার অসুস্থতা বাড়তে থাকে। একসময় পঙ্গু হয়ে যাই। বন্ধ হয়ে যায় স্কুলে যাওয়া, বন্ধ হয়ে যায় খেলাধুলা।
প্রথম আমার অপারেশন হলো। এর মাঝে সুস্থও হয়ে গেলাম। কিন্তু সমাপনী পরীক্ষার পর আবার অসুস্থ হয়ে গেলাম। দ্বিতীয়বার অপারেশন হলো। সেই থেকে এখন পর্যন্ত প্রায় দুই বছর ধরে আমি হাসপাতালের বিছানায়। সমাপনী পরীক্ষায় এ-প্লাস পেয়েও আমার মন খারাপ। হাসপাতালে শুয়েই ফলাফলের মিষ্টি খেলাম। এখন আমার দিন কাটে শুধু ঘরে বসে। আমি হাঁটতে পারি না, খেলতে পারি না। ঘরবন্দী জীবন আমার ভালো লাগে না। এখন আমার ইচ্ছে করে স্কুলে যেতে, বন্ধুদের সঙ্গে খেলা করতে, ছায়ানটে ও হিন্দোলে যেতে, পয়লা বৈশাখে রমনার বটমূলে সবার সাথে এক মঞ্চে গান করতে। ঠিক যেমন আগেও করতাম। আমার বন্ধুরা এখন সবাই ব্যস্ত। তাই আরও একা লাগে।
আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।
অারও পড়ুন : মানুষ মানুষের জন্য