আমিন হুদার বিরুদ্ধে মাদক মামলার রায় ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ী আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হকের বিরুদ্ধে করা এক লাখ ৩০ হাজার ইয়াবা বড়িসহ বিপুল মাদক উদ্ধার মামলার রায় ৮ জুলাই।গতকাল রোববার আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন রায়ের তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত আসামি আমিন হুদা ও আহসানুল হকের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এই আদালতের বিশেষ সরকারী কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তাই রায় ঘোষণার আগে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশান-১-এর ১২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও সহকারী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ওই বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।