আমিনবাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, সাভারআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প। ঢাকার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান গতকাল সোমবার সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন।এসপির কার্যালয় সূত্র জানায়, চুরি-ডাকাতি দমন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমিনবাজার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়। আমিনবাজার ট্রাক টার্মিনাল থেকে আপাতত এই ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান পুলিশের উদ্দেশে বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সখ্যের অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।নবগঠিত আমিনবাজার পুলিশ ক্যাম্পে দুজন উপপরিদর্শক (এসআই) ও ২৫ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।