আমিনবাজারে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গয়না ও নগদ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজারের হিজলাপাড়ায় গত বৃহস্পতিবার রাতে ইতালিপ্রবাসী ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাসা থেকে ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। ডাকাতের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী আহত হয়েছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ২০ জনের একদল ডাকাত রিয়াজ উদ্দিনের বাসার মূল ফটক ও লোহার গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা শোবার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।রিয়াজ উদ্দিন জানান, যে দেশে পুলিশ নিরাপত্তা দিতে পারে না, সে দেশে মামলা করেও কোনো ফল পাওয়া যাবে না। এ কারণেই তিনি মামলা করেননি।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।