আমিনা আহমেদের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের শাশুড়ি আমিনা আহমেদ (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনা আহমেদ দীর্ঘদিন পাক্ষিক দীপক ম্যাগাজিনের সহসম্পাদক ছিলেন। তাঁর স্বামী খন্দকার জালালউদ্দিন আহমেদ বেঙ্গল সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন। মরহুমার মেয়ে ও সংস্কৃতিমন্ত্রীর সহধর্মিণী অধ্যাপক শাহীন আখতার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট। মরহুমার জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নিউ বেইলি রোডে সংস্কৃতিমন্ত্রীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। বিকেলে বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে দাফন করা হয়। বাসস।