প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) প্রথম মহিলাবিষয়ক সম্পাদক আমিনা মশিয়ুর রহমানের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ১৬ আগস্ট। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলার সুন্দরখাতা ও ডিমলায় বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে। মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। তিনি সাবেক মন্ত্রী মশিয়ুর রহমানের স্ত্রী। বিজ্ঞপ্তি