আমিনী ছেলেকে নিয়ে নাটক করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর ছেলেকে আটক বা অপহরণের কোনো ঘটনার সঙ্গে সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, মুফতি আমিনী তাঁর ছেলেকে নিয়ে একটি নাটক করেছেন। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।গতকাল শুক্রবার রাজধানীর দক্ষিণখানে বেসরকারি একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমিনী ইসলামের মুখোশ পরে মিথ্যাচার করছেন। তিনি বলেন, এর আগে বিএনপির মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ারের ছেলেকে নিয়ে নাটক করা হয়েছিল। এরা এভাবেই নাটক করে সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।