আমিনীর দুটি মামলায় আদেশ হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় আদেশ হয়নি। রাষ্ট্রদ্রোহ, ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে গত ৩১ মার্চ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান ও বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলা দুটি দায়ের করেন।আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুটি মামলায় আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট আদালতের নিয়মিত হাকিম ছুটিতে থাকায় মামলা দুটিতে আদেশ হয়নি।