প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামি ও সমমনা ১২ দলের বিক্ষোভ কর্মসূচিতে হঠাৎ মুফতি ফজলুল হক আমিনীর গৃহবন্দিত্বের অবসান দাবি করে আরেকটি মিছিল ঢুকে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কের ফুটওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ মুফতি আমিনীর পক্ষে বিক্ষোভ মিছিলের আয়োজক সংগঠন ইসলামী ছাত্র মোর্চার ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।১২ দলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে গতকাল ওই এলাকায় পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।