আমিনীর বক্তব্য নিয়ে করা রিটের ওপর রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।এর আগে সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে, এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে শাহরিয়ার কবিরের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই হাইকোর্ট মুফতি আমিনীকে তলব করেন। ওই নির্দেশনা অনুসারে আদালত প্রথমে ২ আগস্ট তাঁকে হাজির হতে বলেন। ওই দিন তিনি আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত আমিনীকে হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা রুলের ওপর ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেন।