আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মহানগর হাকিম রোখশানা বেগম হ্যাপী বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ জুলাই লালবাগে মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য এবং গৃহবন্দী করে রাখার হুমকি দেন। সংবাদ সম্মেলনে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার যে বক্তব্য দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবিধান শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। পরদিন এ ব্যাপারে লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ বিষয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হলে ২৬ জুলাই অনুমতি দেওয়া হয়।