প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুজ্জামান খাঁ (৮৩) গত মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার দক্ষিণ লন্ডনের স্ট্রেথাম জামে মসজিদে জানাজার পর তাঁকে দাফন করা হবে। বাদ জুমা টাঙ্গাইলের ইবরাহীম খাঁ সরকারি কলেজে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ছোট ছেলে। বিজ্ঞপ্তি