আমিনুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুলাই সোমবার। ১৯৯৫ সালের এই দিনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি গুরুত্বপূর্ণ মামলা পরিচালনাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১৯৩৩ সালে নোয়াখালীর সোনাপুরে জন্মগ্রহণ করেন। শহীদ সার্জেন্ট জহরুল হক ছিলেন তাঁর সহোদর। আমিনুল হক ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। তিনি মানবাধিকার সংস্থা ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।