আমিনুল হত্যার বিচারের দাবি আফাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর পার হয়ে গেলেও পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার বিচার না হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (আফাদ)। ফিলিপাইনভিত্তিক মানবাধিকার সংগঠন আফাদ গতকাল রোববার এক বিবৃতিতে আমিনুলকে গুম, তাঁর ওপর নির্যাতন এবং হত্যার ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে তৈরি পোশাকশিল্প খাতের কর্মপরিবেশের উন্নয়নে কাজ করার জন্যই প্রাণ হারিয়েছেন আমিনুল। এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই খাতে কর্মরত শ্রমিকদের এই বার্তায় দেয় যে কেউ যদি তাদের অধিকার আদায়ে কাজ করে তবে তাকে এমন ভাগ্যই বরণ করতে হবে।
গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব এ ধরনের ঘটনা থেকে নাগরিকদের রক্ষা করা। বিজ্ঞপ্তি।