আমির সভাপতি রফিকুল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মো. আমির আলী সরকার ও মো. রফিকুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী সরকার।
সম্মেলনে বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ ফাতেমাতুজ্জুহুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ মো. ছানুয়ার হোসেন, হুমায়ুন কবীর ও নাজিমুল হক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সম্মেলনে প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন একটি আধুনিক বাংলাদেশ ও অর্থনীতিতে সমৃদ্ধিশালী হতে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখন দেশের উন্নয়নের পরিবর্তে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। কিন্তু সরকার এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবে।