আমির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পরাগ মণ্ডল অপহরণের কথিত ‘মূল পরিকল্পনাকারী’ আমির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিচারিক হাকিম মোহাম্মদ ওয়াসিম শেখ তাঁর খাসকামরায় আমির হোসেনের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণের পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল আমিরকে তিন দিনের রিমান্ড শেষে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করে পুলিশ। আমির স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে পরাগকে অপহরণ করার কথা স্বীকার করেন। গত ১১ নভেম্বর ভোরে কেরানীগঞ্জের বাড়ির কাছ থেকে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের পরাগকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহরণকারীদের কাছ থেকে তিন দিন পর ছাড়া পায় শিশুটি। ২৪ নভেম্বর টঙ্গীতে ডিবি পুলিশের সঙ্গে কথিত ক্রসফায়ারে আহত হয়ে ধরা পড়েন আমির। পরাগকে অপহরণে জড়িত অভিযোগে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।