আমিরসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকা থেকে গতকাল রোববার জেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় জেলা জামায়াতের সদস্য মো. ইকবাল ও ছাত্রশিবিরের সাহানুর আলমকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেনের ভাই শামীম শিকদার জানান, হজে যাওয়ার জন্য তাঁর ভাই পাসপোর্ট করতে সেখানে যান। এ সময় পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। l