আমিরাতে তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি আমিরাতের শারজায় এই তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারিত ছিল। অভিযুক্ত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ নায়েব আলী, কামরুল ইসলাম ও আতিক আশরাফ হোসেন।

অভিযুক্ত ব্যক্তিরা যাতে ঘটনার শিকার হওয়া ব্যক্তির রক্তের সম্পর্কের উত্তরাধিকারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে আইনগত বিষয়গুলো সমাধান করতে পারেন, সেজন্য তাঁদের সময় দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।