আমিরাতে বাংলাদেশি নারীর বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী পাচারের অভিযোগে গত রোববার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নারীর বিচার শুরু হয়েছে। আদালত জানান, ওই নারীর (২০) বিরুদ্ধে আরেক বাংলাদেশি নারীকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত নারী গত মার্চে গৃহপরিচারিকার কাজ দেওয়ার কথা বলে আরেক বাংলাদেশি নারীকে (৩০) সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যান। এরপর একটি ফ্ল্যাটের ভাড়া করা ঘরে আটকে রেখে তাঁকে পতিতাবৃত্তিতে বাধ্য করতে মারধর করেন। এ সময় তাঁর পাসপোর্টও ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার জন্য ফ্ল্যাটের রান্নাঘরের জানালা দিয়ে লাফ দিয়ে আহত হন। এ সময় একজন পথচারী পুলিশে খবর দেন। পরে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। খালিজ টাইমস।