আমিরাতে বাংলাদেশিকে ১০০ দোররা ও এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে ফিলিপিনো এক গৃহকর্মীর সঙ্গে বাংলাদেশি এক ব্যক্তি অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় তাঁদের ১০০ দোররা মারার আদেশ দিয়েছেন শারজাহর শরিয়া আদালত। গতকাল সোমবার স্থানীয় গালফ নিউজ পত্রিকায় এ খবর ছাপা হয়েছে।পত্রিকার খবরে বলা হয়, শারজাহর শরিয়া আদালত ফিলিপিনো ওই গৃহকর্মীকে ১০০ দোররা মেরে দেশ থেকে বহিষ্কারের আদেশ দিয়েছেন। আর ওই গৃহকর্মীর মালিকের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ এবং তাঁর সঙ্গে ব্যভিচারের অপরাধে বাংলাদেশি ওই ব্যক্তিকে ১০০ দোররা মারা এবং এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।খবরে বলা হয়, ফিলিপিনো গৃহকর্মী এবং ওই বাংলাদেশি দুজনেই মুসলমান। এএফপি।