আমীন আহম্মদ চৌধুরী সঞ্চরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী (বীর বিক্রম) সঞ্চরণে ময়মনসিংহে সভা ও দোয়া মাহফিল হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মুকুল ফৌজের উদ্যোগে এ সঞ্চরণসভা হয়।সঞ্চরণসভায় বক্তারা মুক্তিযুদ্ধে আমীন আহম্মদ চৌধুরীর অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।এ সময় আমীন আহম্মদ চৌধুরীর জীবন ও কর্মের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।ময়মনসিংহ মুকুল ফৌজের সভাপতি আমীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সঞ্চরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, পৌর মেয়র ইকরামুল হক, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান প্রমুখ।আমীন আহম্মদ চৌধুরী ১৯ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।