আমীন আহম্মদ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরীকে গতকাল শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বেলা দেড়টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং বিকেল সোয়া পাঁচটায় গুলশানের আজাদ জামে মসজিদ চত্বরে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় । আমীন আহম্মদ চৌধুরী গত শুক্রবার মধ্যরাতে ইন্তেকাল করেন। তাঁর ভাই আজিজ আহম্মদ চৌধুরী প্রথম আলোকে জানান, ২২ এপ্রিল গুলশানের আজাদ মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। আমীন আহম্মদ চৌধুরীর মৃত্যুতে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।