আমীর খসরুর সঙ্গে নবগঠিত চট্টগ্রাম নগর কমিটির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের নগর কমিটির নেতারা গতকাল শনিবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আমীর খসরু ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। নবগঠিত কমিটির সভাপতি মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর নেতৃত্বে নেতারা সকালে আমীর খসরুর মেহেদিবাগের বাসায় যান। আমীর খসরু ও বিএনপির অন্য নেতারা কমিটির সদস্যদের স্বাগত জানান। এ সময় নগর কমিটির সাবেক সাংসদ বেগম রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।